জাতীয়

বাংলাদেশি শ্রমিক নিতে প্রস্তুত মালয়েশিয়া

 ফাইল ছবি
ফাইল ছবি

দুই হাজারের বেশি বাংলাদেশি শ্রমিকের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। সুনির্দিষ্ট যাচাই প্রক্রিয়া অনুসরণ করে এ শ্রমিকদের মালয়েশিয়াতে কাজের সুযোগ মিলবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, কারিগরি যেসব জটিলতায় মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বিলম্বিত হচ্ছিল, সেসব জটিলতা নিরসন করা হয়েছে। দেশটির অনলাইন পত্রিকা ফ্রি-মালয়েশিয়াটুডে এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২৫টি নির্ধারিত এজেন্সির মধ্যে ১৫টি এজেন্সিকে দুই হাজার কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে চূড়ান্ত ঘোষণার পর বাকি ১০ টি এজেন্সিও কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এসব কর্মীর কাগজপত্র যাচাই বাছাই চলছে বলেও বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য প্রায় তিন বছর বন্ধ থাকার পর ১৯ ডিসেম্বর ২০২১ জনশক্তি রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ও মালয়েশিয়া। তবে সিন্ডিকেট জটিলতায় শুরু হয়নি জনশক্তি রপ্তানি। এর ৬ মাস পর ৩ জুন বাংলাদেশ সফরে শিগগিরই জনশক্তি রপ্তানি শুরুর ঘোষণা দেয়া হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। জনশক্তি রপ্তানির এ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উভয় পক্ষের।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ