জাতীয়

১৯ জুলাই দেশজুড়ে করোনার বুস্টার ডোজ দিবস

টিকা
টিকা

করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে আগামী ১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দিবসের আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ টিকাদান সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা নেবেন।

আরও বলা হয়েছে, বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনো কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাদি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ টিকাদানের বুস্টার ডোজ কার্যক্রম (এক দিন) পরিচালনা করতে হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ