জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

অলিম্পিয়াডে ব্রোঞ্জসহ পাঁচটি সম্মানজনক স্বীকৃতি পেলো বাংলাদেশ

গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ
গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ

৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবার একটি ব্রোঞ্জপদক ও পাঁচটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) নরওয়ের স্থানীয় সময় বেলা ৩টায় অসলোর টাউন হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পদক দেয়া হবে।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলীয়ভাবে মোট ১১৫ নম্বর পেয়ে ১০৪টি দেশের মধ্যে ৫৭তম স্থান অধিকার করেছে।

আইএমওতে এটি দলীয়ভাবে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। এর আগে ২০২০ সালে দলীয়ভাবে ১১৮ নম্বর পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সরকারি আনন্দমোহন কলেজের তাহজিব হোসেন খান। তার প্রাপ্ত নম্বর ২৩।

সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন নটর ডেম কলেজের তাহমিদ হামিম চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. ফোয়াদ আল আলম, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, নটর ডেম কলেজের মো. আশরাফুল ইসলাম ফাহিম ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা।

তাহমিদের প্রাপ্ত নম্বর ২১। ফোয়াদের প্রাপ্ত নম্বর ২১। নাহিয়ানের প্রাপ্ত নম্বর ১৯। আশরাফুলের প্রাপ্ত নম্বর ১৭। নুজহাতের প্রাপ্ত নম্বর ১৪।

এ বছর দলীয়ভাবে ২৫২ নম্বরের মধ্যে ২৫২ নম্বর পেয়ে ৬টি সোনার পদক নিয়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। দক্ষিণ কোরিয়া ২০৮ নম্বর নিয়ে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র ২০৭ নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ১৬৫ নম্বর নিয়ে ২৪তম, শ্রীলঙ্কা ৭৭ নম্বর পেয়ে ৭৩তম, পাকিস্তান ৫৪ নম্বর নিয়ে ৮২তম ও নেপাল ২৭ নম্বর নিয়ে ৮৯তম স্থান অধিকার করেছে। আয়োজক দেশ নরওয়ে ৬১তম স্থান অর্জন করেছে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর আইএমও প্রতিযোগিতা হয়েছিল ভার্চ্যুয়ালি। এবার তা সরাসরি হলো।

এবারসহ বাংলাদেশের শিক্ষার্থীরা সব মিলিয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১টি সোনা, ৭টি রুপা, ৩২টি ব্রোঞ্জ ও ৩৮টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ