জাতীয়

শেখ হাসিনার কারাবন্দি দিবস শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস শনিবার (১৬ জুলাই)। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা-বানোয়াট, হয়রানি-ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আলাদা কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করেন। সে সময় তিনি ফজরের নামাজ পড়ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে বাসভবন থেকে বের করে নিয়ে আসেন। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করানো হয়।

সেদিন আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই শেখ হাসিনার জামিন আবেদন না মঞ্জুর করে রায় দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপর, শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের বক্তব্য দেন, যেখানে তিনি এ ধরনের কার্যকালাপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

গ্রেফতারের আগ মুহূর্তে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে লেখা একটি পত্রে জনগণ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনে নেতা-কর্মীদের তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করুন।

একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ