জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ার রাজধানী পনোমফেনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেছেন।

শনিবার (১৬ জুলাই) সড়কটি উদ্বোধন করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রদেশটির গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় রয়েছেন। এর আগে শুক্রবার সকালে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মোমেন-হুন সেন বৈঠকের প্রেক্ষিতে শনিবার নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন।

বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নিজ নিজ দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন দুজনে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ