জাতীয়

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ফারজিন সুলতানা (৪০) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি গত ১৪ জুলাই মক্কায় মারা যান।

শনিবার (১৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, ফারজিন সুলতানা ঢাকা জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BW0389830। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ২০ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় ১ জন।

এদিকে, গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছে। ওইদিন ৪১৬ জন হাজিকে নিয়ে রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুলেটিনের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী ৪ হাজার ৩৩২ জন হাজি এখন পর্যন্ত দেশে ফিরেছেন। সর্বমোট ১২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১টি।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ