চট্টগ্রামে নতুন করে ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।
রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রামে ১০টি ল্যাবে ৩০০টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জন নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে ওই বছরের ৯ এপ্রিল করোনাক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম ব্যক্তি মারা যান।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: