জাতীয়

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ডিএমপির অপরাধ তদন্ত ও গোয়েন্দা বিভাগ (ডিবি) এ অভিযান চালায়। রোববার (১৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৬ জুলাই) ভোর ৬টা থেকে রোববার (১৭ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালনো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫২ বোতল দেশি মদ ও ২৫টি চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ