জাতীয়

হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ জন হাজি

 ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ৬ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন।

রোববার ( ১৭ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে রোববার রাত ২টা পর্যন্ত এসব হাজি দেশে ফিরেছেন।

বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছে। ওইদিন ৪১৬ জন হাজি নিয়ে রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ