রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) লাভের ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৭ জুলাই) সকালে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় মন্ত্রী বলেন, শুধু লাভের ধারা অব্যাহত রাখলেই হবে না, বিআরটিসি’র যাত্রী সেবার মানও উন্নত করতে হবে। বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর করতে হবে। বিআরটিসি’র সকল বাস ও ট্রাকে ভেহিক্যাল ট্রাকিং সিস্টেম চালু করারও নির্দেশ দেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: