জাতীয়

‘বিশেষ’পাসপোর্টধারীদের ওমান যেতে লাগবে না ভিসা

পাসপোর্ট
পাসপোর্ট

ওমান যেতে ভিসা লাগবে না ‘বিশেষ’পাসপোর্টধারীদের। বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত শুক্রবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ মে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ২৪ মার্চ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স অব ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, স্পেশাল অর সার্ভিস পাসপোর্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ অবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর/বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ