জাতীয়

এক সপ্তাহে ঢাকায় ফিরেছে ৭৪ লাখ মানুষ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে ঈদের এক সপ্তাহ পরও রাজধানীতে ফিরছে লাখ লাখ মানুষ। গত সাত দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরেছে প্রায় ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬ জন মানুষ।

রোববার (১৭ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার (১৭ জুলাই) সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছেন।

গত সাতদিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের ১ লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছেন।

এর আগে গত ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছেন ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ। তাদের মধ্যে গ্রামীণফোনের প্রায় ৪০ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময় রবির ১৮ লাখ ৫৫ হাজার, বাংলালিংকের ১৮ লাখ ৫৫ হাজার এবং টেলিটকের ১ লাখ ৯০ হাজার গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অনেকেই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকে একাধিক সিম ব্যবহার করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ