জাতীয়

বন্যায় সৃষ্ট রোগে মৃতের সংখ্যা বেড়ে ১২৩

বন্যা
বন্যা

সারাদেশে বন্যা ও বন্যায় সৃষ্ট রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। এরমধ্যে সিলেট বিভাগেরই ৬৯ জন। রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে রোববার (১৭ জুলাই) পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৩৪ জন এবং এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ১২১ জন।

বন্যায় জেলাভিত্তিক মৃত্যুতে সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১৭ জুলাই মধ্যে এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মারা গেছেন ২০ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১২ জন, নেত্রকোণায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন, লালমনিরহাটে ৭ জন ও টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩০ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি। বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, এদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯৬ জনের।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ