জাতীয়

দেশে ফিরেছেন আরও দুই সহস্রাধিক হাজী

 ফাইল ছবি
ফাইল ছবি

হজ পালন শেষে আরও দুই হাজার ১৬৯ জন হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে শনিবার রাত ২টা পর্যন্ত ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ছয় হাজার ৫০১ জন হাজি দেশে ফিরলেন।

রোববার (১৭ জুলাই) হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি বিমানে এসব হজযাত্রী দেশে ফিরেছেন।

এতে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশের হাজি ড. মোজাম্মেল হককে মদিনার কিং ফাহাদ হাসপাতালে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও মদিনা হজ অফিসে কর্মরত চিকিৎসকরা তাঁর সঙ্গে ছিলেন।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের ফিরিয়ে আনার জন্য হজ ফ্লাইট পরিচালিত হবে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এদের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার ৩৭২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ছয়জন নারীসহ মোট ২১ জন হজযাত্রী মারা গেছেন। যাদের মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় তিনজন ও জেদ্দায় একজন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ