জাতীয়

কর কমিশনারের ১১ পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর বিভাগের আট কর কমিশনারের পদে রদবদল ও তিন অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসেবে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৮ জুলাই) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) মো. শাহিদুজ্জামানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদেরকে বদলি করা হয়েছে তারা হলেন- চট্টগ্রামের কর অঞ্চল-১ থেকে কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদকে বৃহৎ করদাতা ইউনিটে অন্যদিকে বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মো. ইকবাল হোসেনকে ঢাকার কর অঞ্চল-১ এ বদলি করা হয়েছে, এছাড়া রাজধানীর কর অঞ্চল-১ এর কমিশনার এ কে এম বদিউল আলমকে সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেলের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে কর পরিদর্শন দপ্তরের কর কমিশনার মোহাম্মদ মাসুদকে কর অঞ্চল-১৪, কর অঞ্চল-১০ এর কমিশনার মো. লুৎফুল আজীমকে কর অঞ্চল-৬, রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার আহসান হাবিবকে কর পরিদর্শন দপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. ইকবাল বাহারকে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া খুলনা কর অঞ্চলের কমিশনার মো. শামীমুর রহমানকে রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার আর অতিরিক্ত কর কমিশনার ছাবিনা ইয়াসমিন, মো. সিরাজুল করিম ও মো. শাহাদৎ হোসেন শিকদারকে পদোন্নতি দিয়ে যথাক্রমে চট্টগ্রাম কর অঞ্চল-৪, খুলনা কর অঞ্চল এবং চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ