ময়মনসিংহের ত্রিশালে ট্রাকে চাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও সন্তান নিহত ও আলৌকিকভাবে গর্ভের শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটির চালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ট্রাকের চালক শিপনকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বেলা আড়াইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম এবং তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: