জাতীয়

সড়কে ভূমিষ্ঠ সেই শিশুর পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ট্রাকের চাপায় গর্ভ থেকে বেরিয়ে আসা শিশুর জন্য আপাতত ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুটিকে দেখাশোনার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণে ট্রাস্টি বোর্ডকে এই ৫ লাখ টাকা দিতে বলা হয়েছে। পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে ওই কমিটি গঠন করতে বলা হয়েছে।

এর আগে গত ১৮ জুলাই ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ট্রাকের চাপায় গর্ভ থেকে বেরিয়ে আসা শিশুর জীবন যাপনের সারাজীবনের খরচ রাষ্ট্র করবে- এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।

গত ১৬ জুলাই আল্ট্রাসনোগ্রাম করার জন্য ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় যান অন্তঃসত্ত্বা রত্না বেগম (২৬)। সঙ্গে ছিল স্বামী ও মেয়ে। এদিন দুপুরে ত্রিশালের পৌর এলাকার দড়িরামপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ