জাতীয়

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮: যাত্রী কল্যাণ সমিতি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদযাত্রায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে মোটরসাইকেলে। এতে ১১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩১ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহার আগে ও পরে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে বলেন, সড়ক, রেল ও নৌ-পথে মোট দুর্ঘটনা ঘটেছে ৩৫৪টি। মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের এবং আহত হয়েছেন ৭৯১ জন।

ঈদযাত্রা শুরুর দিন ৩ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ১৭ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার শিকার হন ১৫৭ জন চালক, ৮ জন পরিবহনশ্রমিক, ১০৬ পথচারী, ৬২ নারী, ৫১ শিশু, ৩৬ শিক্ষার্থী, ৬ সাংবাদিক, ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ৬ জন শিক্ষক।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে বলা হয়েছে, মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৯১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৬ দশমিক ৭০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৫ দশমিক ৩৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৭০ শতাংশ ঢাকা মহানগরীতে হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ