জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতে ২৪০০ কোটি টাকা

ফাইল ছবি
ফাইল ছবি

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সারাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৭৪২ কিলোমিটার সড়ক ও ৬ দশমিক ৯৭১ কিলোমিটার সেতু। এসব মেরামতে সরকারের খরচ হবে ২ হাজার ৪০৫ কোটি ৮৮ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ক্ষতি নিরূপণ রিপোর্টে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের সড়ক। বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুই হাজার ৪৩১ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এ সড়কগুলো মেরামতে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে দুই হাজার ৫৩ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া এসব জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২ দশমিক ৫৯৬ কিলোমিটার সেতুও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে খরচ ধরা হয়েছে ৭২ কোটি ৮৫ লাখ টাকা। সড়ক ও সেতু মেরামতে এ বিভাগের খরচ হবে দুই হাজার ১২৬ কোটি ৬৪ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে এরপরেই রয়েছে ময়মনসিংহ বিভাগ। বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় মোট ২৬৮ কিলোমিটার সড়ক ও ৩ দশমিক ৯৫৩ কিলোমিটার সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৯৪ কোটি ৭ লাখ টাকা।

রংপুর বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ ২৫ কিলোমিটার। আর সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩২ মিটার। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৫০ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিভাগে এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ১৮ লাখ, ঢাকা বিভাগে দুই কোটি ৭৫ লাখ ও রাজশাহীতে ৯৮ লাখ টাকা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ