জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিজেদের অর্থে নির্মিত গৌরবের পদ্মা সেতু দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় ‘নবান্ন’ থেকে মঙ্গলবার (১৯ জুলাই) জানানো হয়েছে, বঙ্গবন্ধুকন্যা চিঠি লিখে মমতা ব্যানার্জিকে এই আমন্ত্রণ জানিয়েছেন।

মমতা কবে বাংলাদেশ সফরে আসবেন, সে বিষয়ে এখনো কোনো সূচি নির্দিষ্ট হয়নি।

মমতাকে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল।

মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।

চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লী সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। নবনির্মিত পদ্মা সেতুর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ