জাতীয়

মক্কা থেকে দেশে ফিরলেন ১৪৮৬২ হাজি

হজযাত্রী
হজযাত্রী

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে ছয়দিন দেশে ফিরলেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বুধবার (২০ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্যমতে, পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ