জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

বিমানবন্দর স্টেশনে বিক্ষোভ
বিমানবন্দর স্টেশনে বিক্ষোভ

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিমানবন্দর স্টেশনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার (২০ জুলাই) সকাল নয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে দেশ টিভিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

এদিন টিকিট না পাওয়ায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা।

বিক্ষোভ করা শিক্ষার্থীরা দেশ টিভিকে জানিয়েছেন, রেল কর্তৃপক্ষ তাদের টিকিটের আশ্বাস দেয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দেশ টিভিকে বলেন ‘আটটার আগে টিকিট কাটার জন্য ওয়েবসাইট খুলে বসেছিলাম। you are very valuable to us লেখা আসে। একটু পরে দেখি টিকিট নাই।’

এভাবে বেশ কয়েক জন শিক্ষার্থী টিকিট না পাওয়ায় নীলসাগর এক্সপ্রেস ঘিরে বিক্ষোভ শুরু করেন। এতে কমলাপুর স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ