জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রনির অভিযোগে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

মহিউদ্দিন রনি (বাঁয়ে)। ছবি: দেশ টিভি
মহিউদ্দিন রনি (বাঁয়ে)। ছবি: দেশ টিভি

বাংলাদেশ রেলের টিকিট বিক্রয়কারী (অনলাইন) প্রতিষ্ঠান সহজ ডটকমের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।

বুধবার (২০ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর রনির অভিযোগ শোনার পর এই সিদ্ধান্তের কথা জানায়।

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে রনি এদিন দুপুরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। সেখানে সহজ ডটকমের কর্মকর্তাদেরও ডাকা হয়।

শুনানি শেষে ভোক্তা অধিদপ্তর থেকে সাংবাদিকদের জানানো হয়, ভোক্তা অধিকার আইন-২০০৯’র ৫৩ ধারায় সহজ ডটকমের ‘অপরাধ’ প্রমাণিত হয়েছে।

এই ধারায় অভিযুক্ত ব্যক্তির তিন বছরের কারাদণ্ড বা অনধিক ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।

রেলওয়ের অব্যবস্থাপনা এবং ভোগান্তির প্রতিবাদে ছয় দফা দাবিসহ গত ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন রনি।

তৃতীয় দিন ৯ জুলাই পুলিশ সদস্যরা তাকে বাধা দেন বলে তিনি অভিযোগ করেন। ফলে গণস্বাক্ষর কর্মসূচি স্থগিত রেখে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান অব্যাহত রাখেন। এর মধ্যে গত ১৯ জুলাই লংমার্চ শুরু করেন রনি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ