জাতীয়

বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি: কৃষিমন্ত্রী

সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুআর্ড
সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুআর্ড

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সারের যে মজুদ আছে তাতে সংকট হবে না। গ্যাসের জন্য স্থানীয় সার কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি, যাতে যমুনা ফার্টিলাইজার ও চট্টগ্রাম ফার্টিলাইজার দুটোকেই ফাংশনাল করা যায়। এটা নিয়ে আমরা কথা বলছি। সারের সংকট হবে না।

বুধবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুআর্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, সৌদি আরব, কাতারসহ কয়েকটা দেশের সঙ্গে ভালো এগ্রিমেন্ট আছে। টাকা পয়সার ক্ষতি হবে। আমরা লোকালি যে ইউরিয়া তৈরি করি এটার দাম ১৯ টাকা। আন্তর্জাতিক বাজারে এটার দাম ৭০ থেকে ৮০ টাকা।

তিনি বলেন, আমরা পটাশিয়াম, ফসফরাস, বিওপি আগামী বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত মজুত করেছি। কোনো সমস্যা নেই। ইউরিয়ায় নিয়ে একটু শঙ্কিত। কারণ গ্যাসের জন্য স্থানীয় সার কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রস্তুতি নিতে হবে। সার উৎপাদন বন্ধ থাকলে আমাদের বিকল্প উৎস থেকে আনতে হবে। আমাদের খরচটা বেশি হবে। কিন্তু যে মজুত আছে তাতে এখনও সংকটের কথা চিন্তা করছি না। ইউরিয়ার জন্য এখন আমাদের দৌড়াতে হবে। তবে ইউরিয়ার সুবিধা হলো যে এটা অনেক দেশই উৎপাদন করে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ