ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২০ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক রমনা বিভাগের ধানমন্ডি জোনের মোহাম্মদ মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের মো. দেলোয়ার হোসেনকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: