জাতীয়

পুলিশের সব স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ আইজিপির

ড. বেনজীর আহমেদ-ফাইল ছবি
ড. বেনজীর আহমেদ-ফাইল ছবি

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জ্বালানি সংকটের এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

বুধবার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন আইজিপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।

‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’-প্রধানমন্ত্রীর এ আহ্বান মেনে চলতে সব পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জাতীয় স্বার্থে, দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ সদর দপ্তরসহ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি ও এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।

সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ