জাতীয়

রোববার চলবে সিল্কসিটি ট্রেন

 ফাইল ছবি
ফাইল ছবি

টিকিট কালোবাজারি বন্ধ এবং আগামী রোববার ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে চার ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এর প্রেক্ষিতে রোববার সাপ্তাহিক বন্ধ থাকা সত্ত্বেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা বিভাগীয় রেল ব্যাবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শফিকুর রহমান বুধবার (২০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী রোববার রাবির ভর্তি পরীক্ষা রয়েছে। এ কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সেখানে যেতে হবে। এতে ওইদিন শিক্ষার্থী ও অভিভাবকদের টিকিট কেনার প্রবণতা বেড়ে গেছে। তারা ট্রেনের টিকিট পাচ্ছেন না দাবি করেন এবং সিল্কসিটি এক্সপ্রেস চালুর দাবি করেন। এ নিয়ে বিক্ষোভ করে চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত করেছেন। পরে সিল্কসিটি এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বুধবার (২০ জুলাই) সকাল ৮টা ৫৫ মিনিট থেকে টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ