জাতীয়

রেলের অব্যবস্থাপনা: প্রতিবাদকারী রনিকে নিয়ে যা বললেন সেই মিলন

(ছবি: বাঁ-দিক থেকে মাহবুব কবীর মিলন ও  মহিউদ্দিন হাওলাদার রনি)
(ছবি: বাঁ-দিক থেকে মাহবুব কবীর মিলন ও মহিউদ্দিন হাওলাদার রনি)

টিকেট নিয়ে অনিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আর এই বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

তিনি লেখেন, ‘যারা বলেছিলেন সরকারি সংস্থার বিরুদ্ধে ভোক্তায় অভিযোগ করা যায় না বা যারা হতাশ ছিলেন এ বিষয়ে, তাঁদের জন্য আশার বাণী শোনাচ্ছি। রেলের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত মহিউদ্দিন রনি অনলাইনে টাকা কেটে নিয়ে টিকিট না পাওয়ায় ভোক্তায় অভিযোগ করেছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (২০ জুলাই) এই অভিযোগের কারণে ‘সহজ ডট কম’কে দুই লাখ টাকা জরিমানা করেছে। ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধন্যবাদ ভোক্তার মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান মহোদয়কে। মানুষের অধিকার আদায়ে ভোক্তার কাজ আরো শক্তিশালী হোক এই কামনা করছি।’

তিনি আরও লেখেন, ‘টিকিট কেটে ট্রেনে উঠতে পারেননি, টিকিট কেটে সিট পাননি, সিট পেলেন তো স্ট্যান্ডিং যাত্রী বা বিনা টিকিটের যাত্রীর চাপের কারণে টয়লেটে যেতে পারেননি, স্টেশনে এসে দেখলেন কোচ নেই, ট্রেন নেই ইত্যাদি বিষয়ে নির্দ্বিধায় অভিযোগ করুন ভোক্তায়।

সুদিন আসবেই ইনশাআল্লাহ। রনির সাথে অনেকবার কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এরকম জেনারেশনই আমরা চাই। এই দেশটাকে সুন্দর করতে দরকার তোমাদের। মশালটা দিতে চাই তোমাদের হাতেই।’

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে গত ৮ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি।

অন্যদিকে, তিন মাসের মধ্যে দেশের সব খাতের দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ সৎ কর্মকর্তার সমন্বয়ে একটি উইং গঠনের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। ২০২০ সালের ২৯ জুলাই দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ওই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। ২০২১ সালের ১৪ ডিসেম্বর চাকরিজীবন শেষ করেন মিলন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ