জাতীয়

বৃহস্পতিবার রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং

লোডশেডিংয়ের প্রতীকী ছবি
লোডশেডিংয়ের প্রতীকী ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর পর তৃতীয় দিন বৃহস্পতিবারের (২১ জুলাই) সূচি প্রকাশ করা হয়েছে। যাতে পিক আওয়ারে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

এক ঘণ্টার লোডশেডিংয়ের কথা থাকলেও বিদ্যুৎ সরবরাহ কম থাকায় পরিকল্পনার চেয়ে বেশি লোডশেডিং করতে হয়েছে অনেক এলাকায়।

এজন্য ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) বুধবার (২০ জুলাই) ও বৃহস্পতিবারের তালিকা প্রকাশ করেনি। প্রথম দিনের লোডশেডিং সূচি পরিপালন করতে না পারাকে এর কারণ হিসেবে তুলে ধরেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী।

তাদের আওতাধীন এলাকায় যতটা বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কথা ছিল, তা না আসায় বেশি লোডশেডিং করতে হয়। যে কারণে সূচি অনুসরণ করা যায়নি বলে তিনি জানান।

জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয় মঙ্গলবার থেকে।

এদিন অনেক এলাকায় সূচি ধরে লোডশেডিং করা হলেও কোথাও কোথাও দুইবার করেও বিদ্যুৎ গেছে। আবার কোনো এলাকায় সূচি থাকলেও বিদ্যুৎ যায়নি।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি। কোম্পানিটির গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ।

ডিপিডিসির আওতাধীন ৩৬ এলাকার মধ্যে বেশিরভাগ জায়গায় একবার লোডশেডিং অর্থাৎ এক ঘণ্টা বিদ্যুৎ না থাকার সূচি রয়েছে। তবে কিছু কিছু এলাকায় একাধিকবার লোডশেডিং অর্থাৎ একঘণ্টার বেশি সময় বিদ্যুতহীন রাখারও সূচি রয়েছে।

রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ডিপিডিসি। লোডশেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন- ডিপিডিসির শিডিউল

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ