জাতীয়

জাতীয় স্বার্থে অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য: সিইসি

 বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন
বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নিতে বারবার আহ্বান জানাচ্ছি। কারণ জাতীয় স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, থাকবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ ইসির সংলাপে বসেছে বাংলাদেশ জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংলাপের কয়েকটি পর্ব শেষ হয়েছে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কথা আমরা পুনর্ব্যক্ত করে যাচ্ছি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে আমরা বারবার অনুরোধ করে যাচ্ছি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে একটি ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে থাকে। এতে করে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থশক্তির বৈভব ও পেশিশক্তির প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ মুকিতের নেতৃত্বে সংলাপে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। এছাড়া সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। ১৭ জুলাই শুরু হওয়া এ ধারবাহিক সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ