জাতীয়

১৬ কোটি মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের পরিপ্রেক্ষিতে দেশের ১৬ কোটির বেশি মানুষকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বলেন, আমাদের দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য ১০-১৫ জন চিকিৎসক রয়েছেন। অথচ প্রতিবেশী দেশগুলোতে চিকিৎসকের এ সংখ্যা ২৫ থেকে ৩০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বলছে, আমাদের আরও চিকিৎসক প্রয়োজন। এমনকি হাসপাতালগুলোতে পরিমাণের তুলনায় আসন সংখ্যাও অপ্রতুল। সেদিকেও আমাদের নজর দিতে হবে।

বৃহস্পতিবার (২১জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে পরিবার কল্যাণ অধিদফতরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে জনসংখ্যা এখন ৮০০ কোটির কাছাকাছি। প্রতি সেকেন্ডে আরও বেড়ে যাচ্ছে। আমাদের পৃথিবীর জনসংখ্যা ধারণ ক্ষমতা ১ হাজার থেকে ১২শ কোটি মানুষের বেশি নয়। সেদিকে খেয়াল করে ভবিষ্যতে পথ চলতে হবে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে ১৬ কোটি অথবা তারও একটু বেশি। ৫৫ হাজার বর্গ মাইলের মাঝেই এত জনসংখ্যার বাস। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২শ বা তারও বেশি মানুষ বাস করে। যা পৃথিবীতে সবচেয়ে বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন কিংবা ভারতও জনবহুল দেশ। তবুও সেসব দেশে জনসংখ্যার ঘনত্ব এত বেশি নয়। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১০০ থেকে ১৫০ এর বেশি লোক বাস করে না। আমাদের জনসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যা জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে হয়। আমাদের খাদ্য, বাসস্থান ও কর্মের ব্যবস্থা করতে হয়। আমরা এই সুবিধাগুলো দিয়ে যাচ্ছি। তবে তারও একটি সীমাবদ্ধতা রয়েছে। আমাদের প্রায় ৮০ শতাংশ শিক্ষিত হচ্ছে। তারপরেও প্রত্যেক বছরে ৩০ লাখ নতুন শিশু জন্ম নিচ্ছে। প্রায় ২০ লাখ লোক নতুন করে কর্মসংস্থানে যোগ দেয়। এদের সকল নাগরিক সুযোগ-সুবিধা সরকারের নিশ্চিত করতে হয়। যা সহজ নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখন ভাবার বিষয় কোনটি আমাদের দেশের জন্য ভালো। সকল দেশের সমাধান একই রকম নয়। একেক দেশের জন্য সমাধান একেক রকম। আমাদের দেশের প্রয়োজন ভিন্ন। আমাদের যে জনসংখ্যা আছে তাদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু জনসংখ্যা যদি প্রতিনিয়ত বেড়ে যায় আমাদের দ্বারা তা নিশ্চিত করা সম্ভব হবে না। সম্পদ এবং জনসংখ্যার মাঝে সামঞ্জস্য রাখতে হবে। সকল নাগরিকের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত জনগণ উপহার দিতে পারব।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ