জাতীয়

তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের প্রস্তাবনা

 গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের লিখিত প্রস্তাবনা তথ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন সাংবাদিক নেতারা
গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের লিখিত প্রস্তাবনা তথ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন সাংবাদিক নেতারা

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা সরকারের কাছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে তুলে দেওয়া হয় এই প্রস্তাবনা।

এখন প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে।

প্রস্তাবনাটি তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার।

প্রস্তাবনা দেওয়ার সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ