জাতীয়

মালয়েশিয়ায় কর্মী যাবে দুই সপ্তাহের মধ্যে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া, ধাপে ধাপে কয়েক লাখ শ্রমিক পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।

মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর থেকে ফিরে বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার সূত্র ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “উনি বললেন, আপনার ওয়ার্কার কবে নাগাদ আসবে?”

“তো, আমার মিশনের সাথে আলাপ করলাম, তারা জানালো, সপ্তাহ দুয়েকের মধ্যে। উনি বললেন, ‘এই মুহূর্তে আমাদের ওয়ার্কার খুব দরকার’।”

উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার হঠাৎ করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ ঘোষণা করে। এর প্রায় সাড়ে তিন বছর পর কর্মী পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়। এ বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়া সফরে করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বুধবার (২০ জুলাই) তিনি কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ