জাতীয়

স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনার প্রতিবাদ, উত্তাল কমলাপুর স্টেশন

 স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ চলছে
স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ চলছে

রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে গত ৭ জুলাই থেকে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সেই আন্দোলনের সঙ্গে একত্মতা ঘোষণা করেছেন ব্যারিস্টার সুমন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও তার সঙ্গে যোগ দিয়েছেন ঢাবির শতাধিক শিক্ষার্থীরা।

রনির ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রনির সঙ্গে অবস্থান নেন তারা। এসময় রেলের অব্যবস্থাপনা নিয়ে তাদের বিভিন্ন স্লোগন দিতে দেখা যায়।

‘দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাঁই নেই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, তুমি কে আমাকে বাঙালি-বাঙালি’ এভাবেই স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করছেন তারা।

 স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ চলছে

স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ চলছে

মহিউদ্দিন রনির ৬ দফা:

১. টিকিট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়াতে হবে।

৬. ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ