জাতীয়

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যুরিস্ট বাসে চড়ে সপ্তাহের শুক্র(২২ জুলাই) ও শনিবার (২৩ জুলাই) - এই দুই দিন পদ্মা সেতুতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। এর জন্য ভ্রমণকারীকে ৯৯৯ টাকা দিতে হবে।

শুক্রবার (২২ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন প্রাঙ্গণে ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ’ ট্যুরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে দর্শনার্থীদের নিয়ে ছেড়ে যাবে নিজস্ব দুটি এসি মাইক্রোবাস। শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে বিকাল সাড়ে ৫টার মধ্যে পদ্মা সেতু অতিক্রম করবে। সেদিনই রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় ফিরবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষিত গাইডরা এই ট্যুর পরিচালনা করবেন।

প্যাকেজ সম্পর্কে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, এ ভ্রমণের মাধ্যমে পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ