জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বছরে চার হাজার কর্মী নেয়ার চুক্তি অনুমোদন গ্রিসের সংসদে

প্রবাসী
প্রবাসী

চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে গ্রিসের সঙ্গে বাংলাদেশ যে সমঝোতা চুক্তি করেছিল, সেটি অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। এ চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে চার হাজার কৃষি কর্মী নেবে দেশটি।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, ‘গ্রিসের পার্লামেন্ট আমাদের স্বাক্ষরিত এমওইউ অনুমোদন করেছে। এই সংসদীয় অনুমোদনের মাধ্যমে শিগগিরই আইনি কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ১৫ থেকে ১৮ হাজার লোককে ভিসা দেবে গ্রিস। এই কাঠামোর আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার নতুন কৃষি শ্রমিক নেবে তারা।

গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচিরের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ