জাতীয়

মাছ চাষের মাধ্যমে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: মৎস্যমন্ত্রী

মৎস্যমন্ত্রী
মৎস্যমন্ত্রী

মাছ চাষের মাধ্যমে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মাছ শুধু নিজেরা খাব না। মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে এক র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

মৎস্য সপ্তাহে এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

রেজাউল করিম জানান, বাংলাদেশ মাছের উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও কীভাবে নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায়, মাছের নিরাপদ অবস্থান নিশ্চিত করা যায়, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ‘মাছে ভাতে বাঙালি’, আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। শুধু আমরা নিজেরাই খাব না, দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব, যে যেখানে আছেন সব প্রান্তে ভরা পুকুর, নদী, নালা, খাল, বিল ও হাওর— সব জায়গায় মাছের চাষ করবেন আপনারা। এর মাধ্যমে আমরা পুরোনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারব।

মন্ত্রী বলেন, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সফল করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বিভিন্ন প্রচারণাও গ্রহণ করেছে, এই কর্মসূচি তারই অংশ। আজ আমাদের র‍্যালি অনুষ্ঠিত হলো। আপনারা লক্ষ্য করেছেন বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী, স্টেক হোল্ডাররা র‍্যালিতে অংশগ্রহণ করেছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ