জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে পৌঁছাবে সোমবার

ফজলে রাব্বী মিয়া
ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মরদেহ আগামী সোমবার (২৫ জুলাই) দেশে পৌঁছাবে।

শনিবার (২৩ জুলাই) সকালে তার পরিবারের সদস্যরা দেশ টিভিকে এই তথ্য জানিয়েছেন।

রবিবার রাত ১১টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইট মরদেহ নিয়ে রওনা দেবে। সোমবার সকাল পৌনে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর জাতীয় সংসদ ভবনের প্লাজায় জানাজা শেষে মরদেহ বাড়িতে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলে রাব্বী মিয়ার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য। ২০২১ সালের জুনে পেটে টিউমার অপারেশন করা হয়। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় নানা জটিলতা দেখা দেয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ