জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি আরও বাড়বে

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

দেশের কয়েকটি জেলার মৃদু তাপপ্রবাহ থাকলেও শুক্রবার থেকে সেটা কমে গেছে। সেই সঙ্গে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তিন দিন পর বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ জুলাই) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ছাড়া দেশের অন্য সব জায়গার তাপমাত্রা আরও কম। যেহেতু তাপমাত্রা কমেছে সেহেতু তাপপ্রবাহের পূর্বাভাস উঠে গেছে।

তিনি আরও বলেন, তাপপ্রবাহ কমার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা (তিন দিন) দেশে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। তবে এর পরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ