বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান (৫৯) মারা গেছেন। শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ৪ জুলাই থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উল্লেখ্য, আহম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালের ১ জানুয়ারি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথমস্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: