জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আইসিজে’র রায়কে স্বাগত জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের আপত্তি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গাম্বিয়া ও মিয়ানমারের মামলায় মিয়ানমারের চারটি আপত্তি আইনি ও পদ্ধতিগত কারণে খারিজ করে দিয়েছে আদালত।

বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। এর ফলে রোহিঙ্গাদের আইনি অধিকারসহ নিজ ভূমিতে ফেরত যেতে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

শরণার্থীদের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত। প্রায় পাঁচ বছর আগে জাতিগত নিধনের মাধ্যমে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।

কয়েক দশক ধরে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালালেও আইসিসি আর আইসিজের মতো আদালতে দাঁড়াতে হয়েছে মিয়ানমারকে। আন্তর্জাতিক সমালোচনা, জবাবদিহির জন্য কাঠগড়ায় দাঁড়ানো-এত কিছুর পরও আলোর মুখ দেখছে না রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থাৎ সমস্যার মূল সমাধান। রোহিঙ্গাদের ফিরিয়ে না নিতে মিয়ানমার অনড় থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রভাবশালী কয়েকটি দেশের অব্যাহত সমর্থন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ