জাতীয়

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত: পড়ে গেছে ৪২ টন তেল

ট্রেন লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত

একটি তেলবাহী ট্রেনের তিনিট বগি কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এ সময় কনটেইনার থেকে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী জানান, বিকল্প লাইনে এ ঘটনা ঘটনায় মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু লুপ লাইনে ওঠার পর ব্রেক ধরতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি কনটেইনার ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। তবে পরিশোধিত তেল হওয়ায়, আর বিকল্প লাইনে দুর্ঘটনা হওয়ায় এতে কোন ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ