জাতীয়

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

নিহত
নিহত

গাজীপুরের টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ফাতেমা হক নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা হক (১০) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার শামসুল হকের মেয়ে। ফাতেমা দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, ফাতেমার মা রিতা ও বাবা শামসুল হক দুজনই দুবাই প্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের সঙ্গে থাকত। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফুফুর সঙ্গে অটোরিকশাযোগে স্কুলে যাচ্ছিল।

তাদের বহনকারী অটোরিকশাটি টঙ্গীর দত্তপাড়া সিরাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি স্টাফ বাস ধাক্কা দিলে ফাতেমা অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় তার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টায় টঙ্গীর বনমালা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ