জাতীয়

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলো পররাষ্ট্র মন্ত্রণালয়

 মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করছেন পররাষ্ট্র সচিব
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করছেন পররাষ্ট্র সচিব

উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ দিয়েছে সরকার।

শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন’ এবং ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান’ অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পদকটি গ্রহণ করেন।

এ সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এমপি), জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান (এমপি), মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সেল কর্তৃক গৃহীত ‘বঙ্গবন্ধু ও তার শান্তি দর্শন : আন্তর্জাতিকীকরণ ও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা’ নামক উদ্যোগের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর কূটনৈতিক দর্শন : বহুপাক্ষিকতাবাদ ও শান্তির কূটনীতি’-কে বিশ্ব পরিমণ্ডলে আন্তর্জাতিকীকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে এ পদক দেওয়া হয়।

গত দুই বছরে মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম

১) সদর দপ্তরসহ বিদেশের সব মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন ২) ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি এবং গণহত্যা কেন্দ্র (জেনোসাইড সেন্টার) স্থাপন ৩) আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোচকদের নিয়ে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’ আয়োজন ৪) পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু ফেলোশিপ চালুকরণ এবং বঙ্গবন্ধু চেয়ার স্থাপন ৫) বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- ১৪টি এবং ‘কারাগারের রোজনামচা’— দুটি বিদেশি ভাষায় অনুবাদকরণ ৬) জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে যৌথভাবে স্মারক ডাকটিকেট প্রকাশ ৭) বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সসিলেন্স প্রবর্তন ৮) বঙ্গবন্ধুর নামে মরিশাস, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশের সড়কের নামকরণ ৯) তুরস্ক ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতি স্থাপন ১০) বঙ্গবন্ধু-ইউনেস্কো অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন ১১) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে করোনা মহামারি সত্ত্বেও পাঁচটি প্রতিবেশী রাষ্ট্রের ছয়জন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সশরীরে অংশগ্রহণ নিশ্চিতকরণ ১২) বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, খ্যাতিমান রাজনৈতিক দলের প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ২৪০—এর বেশি লিখিত ও ভিডিও বার্তা সম্বলিত ‘ওয়ার্ল্ড লিডার্স অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ’ নামে সংকলন প্রকাশ।

এ ছাড়া বঙ্গবন্ধুর দর্শনের ভিত্তিতে প্রণীত সংবিধান ও পররাষ্ট্রনীতিকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি করা এবং শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দুই দিনব্যাপী প্রথমবারের মতো ‘বিশ্ব শান্তি সম্মেলন-২০২১’ আয়োজন করে, যেখানে করোনার বাধা সত্ত্বেও প্রায় ৫০টি দেশের ১০০ জনের মতো বরেণ্য ব্যক্তি সশরীরে অংশগ্রহণ করেন এবং ‘বিশ্ব শান্তি ও মানবতার অগ্রদূত’ হিসেবে বঙ্গবন্ধুর মহতী উদ্যোগগুলো পর্যালোচনা করেন।

এ বছর ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও চারটি সরকারি প্রতিষ্ঠান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ