গাজীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম দেশ টিভিকে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করার সময় বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দিলে দুইজন নিহত ও ১০ জন আহত হন। ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছিল।
হতাহদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: