ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক। রোববার (২৪ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৩ হাজার ২১৬ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২২৩ বোতল ফেনসিডিল, ১৩৭ বোতল দেশি ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: