জাতীয়

ফেসবুক পেজ থেকে পতাকার ছবি সরাল পাকিস্তান হাইকমিশন

ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা একীভূত করে নিজেদের ফেসবুক পেজে জুড়ে দেওয়া ছবিটি সরিয়েছে পাকিস্তান হাইকমিশন। রোববার (২৪ জুলাই) ছবিটি সরানো হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে, সেটা আমাদের পছন্দ হয়নি।’ তিনি এদিন ২৬ জুলাই অনুষ্ঠেয় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, তারা (পাকিস্তান) প্রতিটি দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা তাদের (পাকিস্তান) বলেছি, এটা আমাদের পছন্দ নয়। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি তাঁর মুঠোফোনে বেশ কয়েকটি দেশের সঙ্গে পাকিস্তানের পতাকার ছবিও দেখান।

প্রসঙ্গত, ঢাকার পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। এর পর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, গত শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার পাকিস্তান হাইকমিশনকে সেই ছবি নামিয়ে ফেলতে বলেছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ