জাতীয়

নারী নির্যাতন ও সাম্প্রদায়িতা প্রতিহতের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

নারী নির্যাতন ও সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। রোববার (২৪ জুলাই) উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক বিশ্বজিত চন্দ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ও সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রাদায়িক ঘটনার পর সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন থেকে নিজেদের দূরে রাখবেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন আপনাদের হৃদয় ও মনকে আচ্ছন্ন করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। সাম্প্রদায়িকতা আমাদের জীবনকে প্রায়শই কলুষিত করে। আমাদের ব্যথিত ও পীড়িত করে। আমাদের গৌরবকে কালিমালিপ্ত করে। আমরা সাম্প্রদায়িকতাকে দূর করে দিতে চাই। বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, লাখ লাখ নারী নির্যাতনের শিকার হয়েছেন।’

সেই রাষ্ট্রে সাম্প্রদায়িকতা যেন আবার ফনা তুলতে না পারে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা যেন বৈষম্য না করি, বৈষম্য যেন দূর করতে পারি। নারী নির্যাতনকারীদের যে পরিচয়ই থাকুক না কেন, তাকে বিচারের আওতায় অবশ্যই আনা হবে। সাম্প্রদায়িকতা যেমন পরিত্যায্য, সাম্প্রদায়িকতাকে যেমন প্রতিহত করতে হবে, তেমনই নারী নির্যাতনকেও প্রতিহত করতে হবে। কোনও ধরনের রাজনৈতিক পরিচয় নিয়ে নারী নির্যাতন বা সাম্প্রদায়িকতার মতো অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলে, শেখ হাসিনার সরকার সেটি হতে দেবে না।’

আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এখন যেভাবে বিন্যাস্ত আছে তাতে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। কারণ, এখন মডিউলার এডুকেশনের সময় যাচ্ছে। পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের নতুন দীক্ষায় গড়ে তুলতে হবে। মডিউলার এডুকেশনের সঙ্গে সঙ্গে বেল্ডেড এডুকেশনের প্রয়োজন রয়েছে। কারণ, কাজের জায়গা থেকে নিজেকে আপঙ্কিল করবেন, রিস্কিল করবেন। এই বিষয়গুলোকে মাথায় রেখে উচ্চশিক্ষাকে পুনর্বিন্যাস করার প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় যেহেতু জ্ঞান চর্চার কেন্দ্র, জ্ঞান সৃষ্টির কেন্দ্র, তাই সেখানে গবেষণার কোনও বিকল্প নেই।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ