জাতীয়

মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ১৬ লাখ টাকা অনুদান দিল ডিএসসিসি

ডিএসসিসি
ডিএসসিসি

ব্যক্তি পর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ৯ জনের অনুকূলে ১৬ লাখ ২৫ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (২৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসসিসির ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে এককালীন এই অনুদান মঞ্জুর করে ইতোমধ্যে দপ্তর আদেশ জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জান।

সচিব আকরামুজ্জান জানান, মেয়রের অনুমোদনক্রমে এই দপ্তর আদেশ জারি করা হয়েছে। ডিএসসিসি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অনুদানের এই টাকা পরিশোধের ব্যবস্থা করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাপ্তরিক সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত এ ১৬ লাখ টাকা ২৫ হাজার টাকার মধ্যে কাজীরবাগ মনিঋষি সম্প্রদায়ের পঞ্চায়েত কমিটির নামে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা ওই এলাকায় নলকূপ নির্মাণে ব্যয় হবে। এছাড়া গেন্ডারিয়া থানার আওতাধীন এক ব্যক্তির মায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা, ঝিগাতলার এক নারীর স্বামীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা, ফরাশগঞ্জ এবং হাজারীবাগ এলাকার দুই ব্যক্তির মা এবং নিজের চিকিৎসার জন্য ২ লাখ করে মোট ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা, হাজারীবাগ এলাকার এক ব্যক্তির মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা, একই এলাকার দুঃস্থ এক ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা এবং নিউ মার্কেট এলাকার এক ব্যক্তির স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ