জাতীয়

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে: আইনমন্ত্রী

 বক্তব্য রাখছেন আইনমন্ত্রী
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আশা করছি, আগামী জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরও নির্বাচন কমিশনের কথা শোনার অপেক্ষায় রয়েছি।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, এ সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবেন, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমি আশা করি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ